• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিক কিরণ সাহা আর নেই

Kiron----20140126011302যশোর : দৈনিক যুগান্তর যশোর অফিস ইনচার্জ প্রবীন সাংবাদিক সাহা কিরণ কুমার কচি শনিবার দিবাগত রাত ৯টার সময় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিঃশ্বাস ত্যাগ করেছেন।

কিরণ সাহা প্রতিদিনের মত শনিবার বিকেলেও শহরের গুরুদাস বাবু লেন যুগান্তর অফিসে আসেন এবং কাজ করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে অফিসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোণারী কেয়ার ইউনিটে নেয়া হয়। সেখানেই তার চিকিৎসা শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তিনি মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা, এক ভাই রেখে গেছেন।

কিরণ সাহা নামেই তিনি সাংবাদিক মহলে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজের একাধিকবার সহ-সভাপতি, যুগ্ম মহাসচিব, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি, প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৮০ দশকে যশোর থেকে প্রকাশিত দৈনিক স্ফুলিঙ্গে সাংবাদিকতা শুরু করেন। এর পর দৈনিক খবর, দৈনিক বাংলাবাজার পত্রিকার যশোর প্রতিনিধি হিসেবে কাজ করেন। এরপর যুগান্তর প্রকাশের শুরু থেকে যশোর প্রতিনিধি হিসেবে কাজ করে আসছিলেন।

কিরণ সাহার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইকবাল সোবহান চৌধুরি, বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিমন খান, সাধারন সম্পাদক সাকিরুল কবীর রিটন পৃথক পৃথক বিবৃতি শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ