• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রেন দুর্ঘটনায় নিহত চারজনের পরিচয় মিলেছে

সিসি ডেস্ক, ২৪ জুন ।। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহত চারজনের পরিচয় মিলেছে।

কুলাউড়া উপজেলায় কালভার্ট ভেঙে রবিবার রাত ১১টার দিকে উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি খালে পড়ে যায়। এ ঘটনায় অন্তত চারজন নিহত ও ২৫০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে।

নিহতরা হলেন- সানজিদা আক্তার বাগেরহাটের মোল্লারহাট উপজেলার ভানদর খোলা গ্রামের আকরাম মোল্লার মেয়ে, ফাহামিদা ইয়াসমিন ইভা সিলেটের দক্ষিণ সুরমার আবদুল্লাপুর এলাকার আবদুল বারীর মেয়ে, মনোয়ারা বেগম ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও শেখেরটিলার মৃত চেরাগ মিয়ার মেয়ে ও হবিগঞ্জের বাহুবল উপজেলার নুর হোসেনের ছেলে কাওসার হোসেন (২৬)।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, সোমবার সকালে পরিবাররে লোকজন এসব মরদেহ শনাক্ত করে নিয়ে গেছে।

দুর্ঘটনার পর কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৭ জন, মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ