• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে স্মারকলিপি

সিসি নিউজ, ২৫ জুন।। প্রশ্নপত্র ফাঁসসহ নানা অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে নীলফামারীতে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা বরাবরে স্মারক লিপি দিয়েছে চাকুরী প্রত্যাশীরা।
নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারী চাকুরী প্রত্যাশীদের পক্ষে মঙ্গলবার দুপুরে নবাগত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী কাছে এবং একই দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওসমান গণির কাছে স্মারক লিপি হস্তান্তর করা হয়।
চাকুরী প্রত্যাশী অপূব রায়ের নেতৃত্বে স্মারক লিপি হস্তান্তর কালে উপস্থিত ছিলেন সেকেন্দার আলী, আসাদুজ্জামান, ফয়জুল ইসলাম, হাসি বেগম প্রমূখ।
স্মারক লিপিতে বলা হয়,‘ চলতি বছরের ২৪ মে এবং ৩১ মে তারিখে দুই ধাপে অনুষ্ঠিত নীলফামারীসহ সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় প্রত্যেক জেলায় প্রশ্ন পত্র ফাঁস, ডিভাইস জালিয়াতি ও ব্যাপক দূর্নীতি ধরা পড়ে। এসবের খবর দেশের বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যপকভাবে প্রকাশ পায় ও প্রচারিত হয়। তাই দ্রুত নীলফামারী জেলাসহ সারাদেশের পরীক্ষার্থীদের স্বার্থে প্রশ্ন ফাঁসের এই মহাযজ্ঞকে থামিয়ে দিতে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানানো হয় ওই স্মারক লিপিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ