• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদন্ড

সিসি নিউজ, ২৭ জুন ।। নীলফামারীর সৈয়দপুরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক বখাটে যুবকের এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত যুবক হচ্ছে মো. কায়সার (২৮)। সে শহরের পুরাতন বাবুপাড়ার আকবর আলীর পুত্র।
সূত্র মতে, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম মানবিক শাখার এক শিক্ষার্থী বাড়ি থেকে বিদ্যালয়ে আসার-যাওয়ার পথে  উত্ত্যক্ত করে আসছিল বখাটে মো. কায়সার (২৮)। এ ঘটনায় একাধিকবার তাকে সর্তক করা হয় এবং তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। কিন্তু তাতেও কোন কাজ হয়নি।
এদিকে, প্রতিদিনের মতো ঘটনার দিন শহরের পুরাতন বাবুপাড়ার ওই ছাত্রী স্কুলে যাওয়া পথে বখাটে কায়সার শহরের বঙ্গবন্ধু সড়কের পুরাতন বাবুপাড়া মোড়ে উত্ত্যক্ত করে। আর ওই স্কুল ছাত্রী বিদ্যালয়ে পৌঁছে ঘটনাটি প্রধান শিক্ষককে অবহিত করেন। এরপর ওই বখাটেকে শহরের পুরাতন বাবুপাড়ার মোড় সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তে দায়ে কায়সারকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা স্কুল ছাত্রীকে উত্ত্যক্তে অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক বখাটের এক মাসের কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দন্ডপ্রাপ্ত কায়সারকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ