• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে ভাড়াটিয়ার হাতে মারধরের শিকার গৃহবধু

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম)।। কুড়িগ্রামের চিলমারীতে ভাড়াটিয়া কর্তৃক মোছা: আদুরী বেগম (২৮) নামে এক গৃহবধু মারধরের শিকার হয়েছেন। গত সোমবার দুপুরে উপজেলার বজরা তবকপুর ফৈলামারি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই গৃহবধু গুরুতর আহত অবস্থায় চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ওই এলাকার মো. সবুজ মিয়ার স্ত্রী।

অভিযোগ সুত্রে জানা যায়, ঘটনার আগেরদিন গৃহবধু আদুরী বেগমের সাথে তার শ্বাশুড়ির মনোমালিন্য হলে তিনি ৩ বছরের এক শিশু সন্তানকে নিয়ে বাপের বাড়ী চলে যান। পরদিন শ্বশুর বাড়ী ফিরে এলে পার্শ্ববর্তী বিএস কোয়ার্টারের ভাড়াটিয়ার কাজের মেয়ে বাচ্চানি ওই গৃহবধুকে নানান ধরণের কুটক্তিমুলক কথাবার্তা বলে উক্ত্যক্ত করেন। এতে গৃহবধু প্রতিবাদ জানালে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় বিএস কোয়ার্টারের ভাড়াটিয়া আফজাল হোসেন ও তার স্ত্রী ফেনসি বেগম, আরেক ভাড়াটিয়া আব্দুল আজিজ চৌকিদারের স্ত্রী আয়শা বেগম মিলে ওই গৃহবধুকে বেধরক মারধর করেন। পরে ওই গৃহবধুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত ভাড়াটি আফজাল হোসেন গৃহবধুকে মারধরে জড়িত থাকার কথা অস্বীকার করলেও তার স্ত্রী কর্তৃক মারধরের কথা স্বীকার করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় ভাবে এ বিষয়ে আপোষ মিমাংসার চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ