• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মুসলিম নারীদের গণধর্ষণ করতে বিজেপি নেত্রীর আহ্বান

সিসি ডেস্ক, ১ জুলাই ।। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মহিলা মোর্চা শাখার এক নেত্রীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দেশটির মুসলিম নারীদের গণধর্ষণ করতে হিন্দু যুবকদের প্রতি আহ্বান জানানোর পর তাকে বহিষ্কার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে উত্তর প্রদেশের রামকুলার বিজেপি মহিলা মোর্চার নেত্রী সুনিতা সিং গওর বলেন, হিন্দু ভাইদের ১০ জনের একটি গ্রুপ তৈরি করে রাস্তায় প্রকাশ্যে মুসলিম মা ও বোনদের গণধর্ষণ করা উচিত।

তিনি আরো লিখেন, হিন্দুদের উচিত মুসলিমদের বাড়িতে প্রবেশ করে নারীদের ধর্ষণ করা।

‘মুসলিমদের জন্য শুধুমাত্র একটি সমাধান আছে। সেটি হলো হিন্দু ভাইরা ১০ জনের একটি দল গঠন করবেন এবং রাস্তায় প্রকাশ্যে মুসলিম মা-বোনদের গণধর্ষণ করবেন। পরে বাজারের মাঝে তাদের ঝুলিয়ে রাখবেন, যাতে অন্যরা দেখতে পারেন।’

শুক্রবার সুনিতা সিংয়ের এই ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট ভাইরাল হয়ে যাওয়ার তার মুছে ফেলেন তিনি। টুইটারে ভাইরাল হওয়া সেই স্ক্রিনশট নজরে আসে দেশটির বিজেপি মহিলা মোর্চার কেন্দ্রীয় সভাপতি বিজয়া রাহাতকরের।

পরে কেন্দ্রীয় এই নেত্রী বলেন, আমি আশ্বস্ত করছি যে, বিজেপি মহিলা মোর্চা কোনো ধরনের হিংসাত্মক মন্তব্য মেনে নেবে না। টুইটারে স্ক্রিনশট পোস্টকারীকে রাহাতকর বলেন, আপনার টুইটের আগেই ওই ভদ্র মহিলাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় নীতিমালা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সুনিতা সিংকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে উত্তরপ্রদেশ বিজেপি মহিলা মোর্চা।

সূত্র : স্ক্রল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ