• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আসামের ধুবরি জেলায় দুই দেশের ডিসি-ডিএম সম্মেলন

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম ।। ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলায় দিনব্যাপি দুই দেশের ডিসি-ডিএম সম্মেলন শুরু হয়েছে। সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এই সমে¥লন শুরু হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন। এ ছাড়াও রয়েছেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো: মুহিবুল ইসলাম খান বিপিএম, কুড়িগ্রাম ২২ বিজিবি পরিচালক লে:কর্নেল মো: জামাল হোসাইন, ভূরুঙ্গামারী ইউএনও মাগফিরুল হাসান আব্বাসী, রাজিবপুর ইউএনও মেহেদী হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, মাদক নিয়ন্ত্রন অধিদপÍরের উপ-পরিচালক মাসুদ হোসেন, বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটির সহকারী পরিচালক মাহফুজুল ইসলাম ভূইঁয়া, ল্যান্ড রেকর্ডস সার্ভিস বিভাগের কানুনগো আব্দুল হক, সোনাহাট স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশন সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল।
অপরদিকে ভারতীয় টিমের নেতৃত্ব দেন ধুবরি জেলা প্রশাসক আনন্ত লাল জ্ঞানী। এছাড়াও রয়েছেন পানবাড়ি মানকার চর জেলা প্রশাসক মোছা: আতিকা সুলতানা, বিএসএফ অধিনায়ক ললিত কুমার, ধুবরি পুলিশ সুপার ডিডি হাজারিকা, মানকারচন এসপি কাংকন জ্যোতি।
কুড়িগ্রাম জেলা প্রশাসন সুত্র জানায়, সীমান্ত অপরাধ, সীমান্ত পিলার নির্মাণ ও সংস্কার, সীমান্ত হাট, সোনাহাট স্থল বন্দরের ইমিগ্রেশন চালু , দুই দেশের সাংস্কৃতিক কর্মকান্ড ও ক্রীড়া বিনিময় এবং দুই দেশের জেলে বন্দী বিনিময় নিয়ে আলোচনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ