• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার খুলতে সরকারের অনুমতি নিতে হবে

ঢাকা, ৩ জুলাই ।। যেকোনো ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার খুলতে সরকারের বিধি বিধান যথাযথ অনুসরণের মাধ্যমে সরকারের অনুমতি নেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি মো. আফছারুল আমীন বলেন, দেখা যায় একই জায়গায় অনেকগুলো একই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হয়। আবার কোথাও শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এ কারণে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের আগে সরকারের অনুমতি নেওয়ার সুপারিশ করা হয়েছে। কোচিং সেন্টারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠন-সংক্রান্ত নীতিমালা এবং সারাদেশে যত্রতত্র যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও প্রয়োজনীয় অনুমোদন সম্পর্কে আলোচনা করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির নীতিমালা তৈরিতে রিপোর্ট দিতে কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক এবং ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া এবং এম এ মতিনকে সদস্য করে চার সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়।

বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, এ কে এম শাহাজান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া, এম এ মতিন এবং গোলাম কিবরিয়া টিপু অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ