ঢাকা: জাতীয় সম্প্রচার নীতিমালা চুড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার দুপুরে সম্প্রচার নীতিমালা প্রণয়ন সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা তৈরীর দীর্ঘ দিনের চেষ্টা সফল হতে চলেছে। এই নীতিমালা চুড়ান্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের গঠিত কমিটি নীতিমালা চুড়ান্ত করতে অক্লান্ত পরিশ্রম করেছে।
মন্ত্রী আরও জানান, শিগগিরই এই জাতীয় সম্প্রচার নীতিমাল অনুমোদনের জন্য মন্ত্রিসভায় প্রেরণ করা হবে।