• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরামপুরে শিশুকে গলা কেটে হত্যা: তিন আসামী রিমান্ডে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুরে ঘুমন্ত বাবা-মা’র পাশ থেকে শিশু আশিক রানা হৃদয়কে অপহরণ করে নির্মমভাবে গলাকেটে হত্যার ঘটনায় আটক তিন আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন দিনাজপুর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট।
বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা বিরামপুর থানার ওসি (তদন্ত) সোহেল রানা ওই তিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আনজুম আরা বেগম তিন আসামীর ২দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের আসামিরা হলেন, শিশুটির সৎ মা রোজিনা খাতুন ও রোজিনার দ্বিতীয় স্বামী আকরামুল ইসলাম ও রোজিনার ভাই পিয়ারুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৯ জুন শনিবার রাতে বাবা শাহিনুর ইসলাম ও মা রোজিনা আকতারের সাথে দুই বছর আট মাস বয়সি শিশু আশিক রানা হৃদয় ঘুমিয়ে পড়ে। রাত ৩ টার দিকে বিছানায় শিশু সন্তান হৃদয়কে না পেয়ে বাবা-মা চিৎকার করেন। সকালে বাড়ির পাশে পাট ক্ষেত থেকে ওই শিশুটির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ওই দিন নিহত শিশুটির মা রোজিনা আকতার বাদি হয়ে ৩জনের নাম উল্লেখ এবং ৬ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করে। পুলিশ ওই রাতেই তিন আসামীকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ