• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শি জিনপিংয়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

সিসি ডেস্ক, ৫ জুলাই ।। রাষ্ট্রীয় সফরের ৫ম দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় আজ শুক্রবার (৫ জুলাই) বিকেলে বেইজিংয়ে রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অতিথি ভবনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট। পরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা করেন দুই নেতা। এসময় বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রায় শেখ হাসিনা সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন শি জিনপিং।

এর আগে দেশটির রাষ্ট্রীয় কাঠামোর সর্বোচ্চ প্রতিষ্ঠান ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান লি ঝাংসুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সরকার প্রধান শেখ হাসিনা।

লিং ঝাংসু বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের সরকার প্রধান দুজনই পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এর আগে চীনে তিয়েন আনমেন স্কয়ারে চীনের জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ