• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রেলমন্ত্রীর প্রতিশ্রুতি পেয়ে আন্দোলন স্থগিত করলো আত্রাইবাসী

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)।। নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে লাগাতার চলমান বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও রেললাইন অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে এ আন্দেলন স্থগিত করে আন্দোলনকারীরা।

আন্দোলন নেতৃত্বকারী নেতারা শুক্রবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের সাথে সাক্ষাত করলে রেলপথ মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, রেলের উন্নয়নে বর্তমান সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, চাহিদার ভিত্তিতে যেখানে নতুন রেললাইন নির্মাণ করা দরকার সেখানে নতুন রেললাইন নির্মান, যেখানে সংস্কার সেখানে সংস্কার ও যেখানে স্টপেজ দরকার সেখানে স্টপেজের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, আগামী ঈদুল আযহার আগেই আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্ত:নগর ট্রেন থামবে । সেইসাথে রেলের জিএম খন্দকার শহিদুল ইসলামকে নির্দিষ্ট সময়ের পূর্বেই প্রয়োজনীয় কার্য সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

এ সময় রেলওয়ে পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ