• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখার দায়ে ৫ ব্যবসায়ীর জরিমানা

সিসি নিউজ, ৮ জুলাই ।। নীলফামারীর সৈয়দপুরে মেয়াদোর্ত্তীণ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে ৫টি ওষুধ দোকানের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, শহরের শেরে বাংলা সড়কের সৈয়দপুর প্লাজা, এস. আর. প্লাজা ও বঙ্গবন্ধু সড়কের ওষুধ দোকানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শহরের উল্লিখিত সড়কের ৫টি দোকানে মেয়াদোর্ত্তীণ ও ফিজিশিয়ান ওষুধ পাওয়া যায়। এ সময় দোকানে মেয়াদোর্ত্তীণ ও ফিজিশিয়ান ওষুধ রাখার দায়ে শেরে বাংলা সড়কের সৈয়দপুর প্লাজার নোভা ড্রাগস ২০ হাজার টাকা, স্মৃতি মেডিক্যাল স্টোরের ১৫ হাজার টাকা এবং এস আর প্লাজার সৌদিয়া ফার্মেসীর ৫ হাজার, শেরে বাংলা সড়কের নিউ ইমরান ফার্মেসীর ৫ হাজার ও বঙ্গবন্ধু সড়কের রাণী ফার্মেসীর ৫ হাজার করে টাকা জরিমানা করা হয়।
সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারি পরিচালক (এডি) মোছা. মমতাজ বেগমের নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করা হয়।
পরে মেয়াদোর্ত্তীণ ও ফিজিশিয়ান ওষুধ জব্দ করে সে সব ধ্বংস করা হয়েছে।
এ অভিযানে সৈয়দপুর পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার, সৈয়দপুর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারি শাহ্ আমানত সুফী ও সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ