• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

ময়মনসিংহ, ৯ জুলাই ।। ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম (৪০) নামে ধর্ষণ মামলার এক আসামি ও ডাকাত নিহত হয়েছে।

উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। সাইফুল উপজেলার কৈয়াদী গ্রামের বাসিন্দা।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করে বলেছেন, এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের ধরতে সোমবার রাত ১টার দিকে ময়মনসিংহ ডিবি এবং ভালুকা থানা পুলিশ ভালুকার হাতিবেড় এলাকায় অভিযান চালায়।

তিনি বলেন, এ সময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে আসামিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুলকে উদ্ধার করে ময়মননসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে। সাইফুলের বিরুদ্ধে ভালুকায় ডাকাতি, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, ১৬ জুন ভালুকার উথুরা ইউনিয়নের সোনা উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে অস্ত্রের মুখে গণধর্ষণ করে ও মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সাইফুল, রমজানসহ তিন বখাটে। ২৪ জুন ওই ছাত্রী একই রাস্তা দিয়ে যাওয়ার সময় আবারো ধর্ষণের চেষ্টা চালায় তারা।

এ সময় স্কুলছাত্রী কৌশলে পালিয়ে বিষয়টি পরিবারকে জানায়। ৩০ জুন এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ