• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

নীলফামারী, ৯ জুলাই॥ এক গৃহবধুকে ধর্ষণ মামলায় নীলফামারী জেলা সদরের সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকার ওই ইউপি চেয়ারম্যানকে করাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ মতে, ২০১৬ সালের ২৭ জানুয়ারী ভোরে জেলা সদরের সোনারায় ইউনিয়নের উত্তর মুসরত কুখাপাড়া গ্রামের প্রতিবেশী এক গৃহবধুকে বাড়ির বাইরে একা পেয়ে ধর্ষণ করেন সোনারায় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল। এমন অভিযোগে পরদিন ২৮ জানুয়ারী ওই গৃহবধু ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামী করে চার জনের নামে আদালতে একটি মামলা দায়ের করে। মামলায় আজ মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইউপি চেয়ারম্যানের আইনজীবী আবু মোহাম্মদ সোয়েম বলেন, ওই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল। জামিন শেষে মঙ্গলবার সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করেন। বিচারক জামিন নামঞ্জুর করে মোস্তফা কামালকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ