• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে নিখোঁজ গৃহবধু রংপুরে উদ্ধার, ধর্ষনের অভিযোগে আটক ১

সিসি নিউজ, ১১ জুলাই।। নীলফামারীর সৈয়দপুর থেকে নিখোঁজের ৬দিন পর মোসলে চাঁদনী (২২) নামে এক গৃহবধুকে উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর রাতে রংপুর শহরের ধাপ এলাকার খলিফা পাড়ার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় ওই গৃহবধুকে আটকে রেখে ধর্ষন করার অভিযোগে মিজানুর রহমান মিজান (৪২) নামে একজনকে আটক করে পুলিশ। মিজান জেলার কিশোরগঞ্জ উপজেলা সদরের রুহুল আমিনের পুত্র ও ঢাকা হোটেলের মালিক।

এ ঘটনায় গৃহবধুর বাবা সৈয়দপুর শহরের কাজিপাড়ার মৃত আনসার আলীর পুত্র হোটেল কর্মচারী মমিনুল ইসলাম চাইনিজ নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। মামলার অন‌্যান‌্য আসামীরা হলেন, গৃহবধুর কথিত প্রেমিক সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজামের চৌপথীর গিয়াস উদ্দিন মাস্টারের পুত্র রওশন হাবীব বাবু (২৬) ও কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান মোকলেছুর রহমান বিমান (৩৮)।

সৈয়দপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল হাসনাত খান সিসি নিউজকে জানান, আসামী মিজানুর রহমানকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আদালতের বিজ্ঞ বিচারকের কাছে আসামী মিজানকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা গৃহবধু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিসি নিউজকে জানান, আসামীরা গৃহবধু চাঁদনীকে অপহরণ করে রংপুরের ওই বাসায় আটকে রেখে বিভিন্ন সময়ে তার ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কাজ করেছে বলে ভিকটিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গৃহবধুকে ডাক্তারী পরীক্ষার জন‌্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ