• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ব্যাগের মধ্যে শিশুর কাটা মাথা, গণপিটুনিতে যুবক নিহত

নেত্রকোনা, ১৮ জুলাই ।। নেত্রকোনা শহরের নিউ টাউন এলাকায় ছয় থেকে সাত বছর বয়সী নিখোঁজ এক শিশুর কাটা মাথা ব্যাগে ভরে ঘোরাফেরার সময় এক যুবক গণপিটুনিতে মারা গেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে শহরের নিউ টাউন পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে শিশুর কাটা মাথাসহ অজ্ঞাত ওই যুবক হরিজন পল্লী এলাকায় ঘোরাফেরা করছিল। বিষয়টি হরিজনদের দৃষ্টিগোচর হয়। পরে তাকে ধাওয়া করে নিউ টাউন পুকুরপাড়ে ধরে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম, নাজমুল হাসান (তদন্ত), এসআই আওয়াল সরদার, শাখাওয়াত হোসেন, আলমগীর হোসাইনসহ মডেল থানার পুলিশ সদস্যরা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলা শহরের কাটলী এলাকার রিকশাচালক রইস উদ্দিনের ছেলে মো. সজিব (৮) সকাল ১০টার দিকে আইসক্রিম খাওয়ার জন্য বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

বেলা ১টার দিকে শহরের বারহাট্টা রোডের মেথর পট্টিতে এক যুবক শিশুটির মাথা ব্যাগে করে নিয়ে যাচ্ছিল। এ সময় খণ্ডিত মাথাটি ব্যাগ থেকে পড়ে যায়। অজ্ঞাত ওই যুবক দৌড় দিলে এলাকাবাসী ধাওয়া দিয়ে নিউটাউন এলাকা থেকে তাকে আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই যুবক নিহত হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, শিশুটির কাটা মাথা ও নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল ইসলাম জানান, গলাকাটা ওই শিশুটির নাম সজিব মিয়া (৮)। তার বাবা রইস উদ্দিন পেশায় একজন রিকশাচালক। তারা শহরের কাটলি এলাকার বাসিন্দা। সজিবদের গ্রামের বাড়ি সদর উপজেলার আমতলা এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ