• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তেঁতুলিয়ায় ছেলেধরা সন্দেহে ৩ জনকে গণপিটুনি

পঞ্চগড়, ২১ জুলাই ।। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ছেলেধরা সন্দেহে ৩ ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তবে পুলিশ সূত্রে জানা যায় ৩ জনেই মানসিক ভারসাম্যহীন। শনিবার (২০ জুলাই) রাতে এই ঘটনাটি ঘটে।

জানা যায় রাতে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের শিপাহিপাড়া বাজারে ২ ব্যক্তি ঘোরাঘুরি করলে অপরিচিত হওয়ায় তাঁদের দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এলাকায় আসার কারণ জানতে চাইলে এবং কোথা থেকে আসছে তা জানতে চাইলে সদুত্তর দিতে না পারায় সন্দেহ হলে তাদের ধরে গণপিটুনি দিয়ে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।

অন্যদিকে তেঁতুলিয়া বাইপাস সড়ক মোড়ে আরো ১ জনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে তাদের আটক করে থানায় খবর দেওয়া হয়। তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান ছেলেধরা সন্দেহে ওই ৩ ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তাদের বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি জহিরুল ইসলাম জানান আসলে গুজব ছড়িয়ে পড়ার কারণে একমন ঘটনা ঘটেছে। ছেলে ধরা সন্দেহ হলে গণপিটুনি নয়, পুলিশের হাতে তুলে দিতে বলেন এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ