• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আত্রাইয়ে ৪ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাদক সেবনের দায়ে ৪ মাদকসেবীকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছানাউল ইসলাম এ কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার বেওলা গ্রামের মৃত হরিমাধবের ছেলে সুকমল হালদার (৬০), একই গ্রামের, আহাদ আলী সরদারের ছেলে জালাল সরদার (৪১), আহাদ আলী সরদারের ছেলে আব্দুস ছালাম (৩৬) ও চৌড়বাড়ি গ্রামের মৃত বাহার আলী প্রামানিকের ছেলে রশিদ (৩৭)

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার সকালে এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের বেওলা চৌড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবন অবস্থায় ৪ জনকে আটক করে ।

আটককৃতদের মঙ্গলবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তারা তাদের দোষ স্বীকার করায় বিচারক প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ