সিসি নিউজ, ২৩ জুলাই ।। বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারওয়েজের একটি ফ্লাইট আজ মঙ্গলবার সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর যান্ত্রিক ক্রটি ধরা পড়ে। ফলে ওই ফ্লাইটটি যাত্রা বাতিল করা হয়েছে। এতে করে সৈয়দপুর বিমানবন্দরে ওই ফ্লাইটে ৫০জন যাত্রী আটকা পড়েন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরথেকে উড্ডন করে বেলা ১২ টা ৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। দুপুর ১২ টা ৩৫ মিনিটে ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার সময় যান্ত্রিক ক্রটি ধরা পড়ে। এ সময় ওই ফ্লাইটে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে টিকিট সংগ্রহকারী ৫০ জন যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েন। এ সব যাত্রীদের মধ্যে বিশিষ্ট ব্যক্তি নীলফামারী সদরে আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ আরো অনেকগুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। এ অবস্থায় বিমান সংস্থা তাদের ওই ফ্লাইটটি যাত্রা বাতিল করেন। পরবর্তীতে ওই সংস্থার অন্য একটি ফ্লাইট এসে সৈয়দপুর বিমানবন্দরে আটকে পড়া যাত্রীতে নিয়ে বেলা ২ টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।