• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

ঠাকুরগাঁও, ২৩ জুলাই ।। জেলার পৃথক স্থানে বজ্রপাতে শিশুসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার আলশিয়া গ্রামে ও বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের সরকার বস্তি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাণীশংকৈল উপজেলার আলশিয়া গ্রামের মনসুর আলীর ছেলে শহীদ আলী (১৩) বাড়ির পাশে মাঠে খেলা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে সে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই উপজেলার মুজাহিদাবাদ জগদল গ্রামের বাছা মোহাম্মদের ছেলে আম ব্যবসায়ী নূরেল ইসলাম (৪৩) ও একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে রবিউল ইসলাম (৩৯) বজ্রপাতে নিহত হয়েছেন।

জানা যায়, নিহত নূরেল ও রবিউল আম ব্যবসায়ী। তারা দুপুরের পরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের সরকার বস্তি গ্রামে একটি আম বাগানে আম পাড়ছিলেন। এ সময় বৃষ্টিসহ ঝড়োহাওয়া শুরু হলে তারা বাগানের ভিতরে একটি ছোট্ট টিনসেড ছাউনির নিচে আশ্রয় নেন। হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে তারা গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দুজনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ও বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ