বিনোদন ডেস্ক: ফ্যাশন মডেল ও টিভি অভিনেতা পল্লবকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। তাঁর সঙ্গে থাকা আরো ৬জনকেও আটক করা হয়েছে।
শনিবার গভীর রাতে রামপুরার কুঞ্জবন এলাকা থেকে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, মেয়ে ঘটিত বিষয়ে কুঞ্জবনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ কুঞ্জবনে অভিযান চালায়। এ সময় অভিনেতা পল্লবসহ ১১ জনকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৪ রাউণ্ড গুলি, দু’টি চাপাতি ও চারটি ছোট ছুরি জব্দ করা হয়েছে।
মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি আশরাফুজ্জামান জানান, মেয়ে ঘটিত দুই পক্ষের মধ্যে গন্ডগোলের খবর পেয়ে পুলিশ কুঞ্জবনের একটি বাসায় অভিযান চালায়। এ সময় পল্লবসহ ১১জনকে অস্ত্র, গুলি ও ছোরাসহ আটক করে থানায় আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পল্লব নির্দোষ হলে তাকে ছেড়ে দেয়া হবে।