• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে ইউপি নির্বাচনে উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী বিজয়ী

চিরিরবন্দর (দিনাজপুর), ২৬ জুলাই ।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদা ইসলাম শেফালী আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৪৩৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে  নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা লিয়াকত আলী বেগ লিটন মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮২০ ভোট। অপরদিকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সন্তোষ কুমার রায় নৌকা প্রতীক নিয়ে ১ হাজার ৩২৪ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর নজরদারীতে সুষ্ঠ শান্তিপূর্ণ ভাবে শেষ হয় এ নির্বাচন।

আলোকডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফলে শূন্য পদে এ ইউপিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারিভাবে নির্বাচিত মাহমুদা ইসলাম শেফালী ওই উপজেলা পরিষদের চেয়ারম‌্যান তারিকুল ইসলামের সহধর্মিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ