• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, নীলফামারী হাসপাতালে ভর্তি দুই

সিসি ডেস্ক, ২৮ জুলাই ।। বাংলাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রায় ৭০০ রোগী ভর্তি হয়েছেন। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।

এখন শুধু ঢাকা শহর নয়, ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর খবর পাওয়া যাচ্ছে। নীলফামারী হাসপাতালে দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এরা হলেন সদরের চড়াইখোলার পরিতোষ চন্দ্র এবং অপরজন রামনগরের আব্দুর রহিম। তারা উভয়েই ঢাকায় দীর্ঘদিন অবস্থান করছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম ইন-চার্জ ডা. আয়েশা সিদ্দিকা বলেন, “ঢাকার বাইরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হবার সংখ্যা খুব কম। কিছু রোগী আছে যারা ঢাকা থেকে ডেঙ্গু নিয়ে ঢাকার বাইরে গেছে।” ঢাকার বাইরে যেসব জেলা থেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে সেগুলো হচ্ছে – গাজীপুর, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, সিলেট, যশোর, রাজশাহী, বগুড়া, ফরিদপুর, ফেনী।

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, সেখানে ৩৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছিল। এদের মধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়িতে ফেরত গেছেন। বাকি ২৭ জন এখনো সেখানে চিকিৎসাধীন আছেন বলে জানালেন মি: ফেরদৌস।

তবে আক্রান্ত রোগীদের সবাই ঢাকা থেকে এসেছে বলে তিনি জানান। আক্রান্ত ব্যক্তিদের সবার বাড়ি রাজশাহী জেলায়। তাদের কেউ রাজশাহীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হননি বলে জানান উপ-পরিচালক মি: ফেরদৌস।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন নুসাইবা হিয়া। তিনি জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে জুলাই মাসের ১৩ তারিখে তিনি ঢাকায় এসেছিলেন। সপ্তাহ-খানেক ঢাকায় থাকার পর তিনি রাজশাহীতে ফিরে যান। এরপরই জ্বরে ভুগতে থাকেন তিনি। একপর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ