• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে নৈশকোচের সাথে মিনিবাসের সংঘর্ষে নিহত ৮

ঠাকুরগাঁও, ২ আগষ্ট ।। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় নৈশকোচ ‘ডিপজল’ পরিবহনের সাথে আন্তঃজেলায় চলাচলকারী ‘নিশাত’ মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ৮জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এতে আহত হয়েছেন আরো ১৫ জন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি আশিকুর রহমান জানান বলেন, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ডিপজল এন্টারপ্রাইজের একটি বাস ঠাকুরগাঁওয়ে প্রবেশ করছিল। এ সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকে যাচ্ছিল দিনাজপুর অভিমুখী নিশাত এন্টারপ্রাইজের বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানোর পর সেখানে মারা যান আরো তিনজন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ বলে জানিয়েছেন প্রত‌্যক্ষদর্শীরা। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ