• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৩ রোগী হাসপাতালে

সিসি নিউজ, ৩ আগষ্ট ।। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার (২ আগষ্ট) নীলফামারীর সৈয়দপুর ১০০ শয‌্যা হাসপাতালে ভর্তি হয়েছেন তিন রোগী। আক্রান্তদের হাসপাতালের ভর্তি শেষে কর্তব‌্যরত চিকিৎসক তাদের সুচিকিৎসা নিশ্চিতের লক্ষ‌্যে তাৎক্ষনিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আক্রান্তরা হলেন- সৈয়দপুর শহরের কয়ানিজ পাড়ার মেহেবুব হাসান (২০), নতুন বাবু পাড়ার কাবিরা ইয়াসমিন (২০) ও কামারপুকুর ইউনিয়নের দলুয়া পাড়ার শামীম আহমেদ (২৫)।

হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা ঢাকা থেকে ফিরে এসেছেন ৩দিন আগে। এরপরই জ্বর দেখা দিলে  হাসপাতালে চিকিৎসার জন‌্য আসেন।

রোগী ও স্বজনদের অভিযোগ, সৈয়দপুর হাসপাতালে ভর্তি হলেও এখানে ডেঙ্গু পরীক্ষা-নিরীক্ষার কোনো ব্যবস্থা নেই। এর ফলে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন‌্য চলে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ