নীলফামারী, ৩ আগষ্ট ।। ছাত্রলীগ নেতা জোবায়ের হোসেন প্রামানিক জীম এর ব্যক্তিগত উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে নীলফামারীতে।
শুক্রবার দুপুরে(২আগষ্ট) গোড়গ্রাম ইউনিয়নের বড়াইবাড়ি আদর্শপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়।
জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন প্রামানিক জীম বিদ্যালয় প্রাঙ্গণে মেহগনি গাছের চারা রোপন করে কর্মসুচীর সুচনা করেন।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, ভক্তি রায় এবং জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কায়েদে আজম রাজু, গোড়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহানুর ইসলাম উপস্থিত ছিলেন।
জোবায়ের হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে গাছের চারা রোপণ কর্মসুচী হাতে নেয়া হয়েছে। যা আজকে থেকে শুরু হয়েছে। ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হবে বিভিন্ন স্থানে।