• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সিটি কর্পোরেশন ও পৌরসভায় সাপ্তাহিক ছুটিও বাতিল

সিসি ডেস্ক, ৪ আগষ্ট ।। স্থানীয় সরকার বিভাগসহ দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি সব ছুটি বাতিল করা হয়েছে।

যথাযথ বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড় তদারকির মাধ্যমে মশক নিধন অভিযান সফল করার লক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়েছে। খবর বাসসের।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে, এডিস মশার বংশবিস্তারের কারণে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডেঙ্গু রোগের সংক্রমণ থেকে নাগরিকদের রক্ষাকল্পে স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতর/সংস্থা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

এর অংশহিসেবে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশা নিধন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. এরশাদুল হক জানান, মশক নিধন কার্যক্রমকে সফল করার লক্ষে পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের সব দফতর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি সব ছুটি বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ