• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উত্তরা ইপিজেডে দেশবন্ধু টেক্সটাইল মিলসের যাত্রা শুরু

সিসি নিউজ, ৪ আগষ্ট ।। বিশ্ব পরিবেশ যখন প্রতিনিয়ত দূষিত হচ্ছে তখন গার্মেন্টস শিল্পের ক্রেতারা চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের কারখানাগুলো পরিবেশবান্ধব হিসেবে গড়ে উঠুক, পরিবেশে খারাপ প্রভাব বন্ধ হোক এবং সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় অবদান রাখুক- এরই ধারাবাহিকতায় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু টেক্সটাইল মিলস্ লিমিটেড এর যাত্রা শুরু হয়েছে। আজ রোববার বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যে কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নীলফামারীতে অবস্থিত উত্তরা ইপিজেডে প্রতিষ্ঠানটির নিজস্ব ফ্যাক্টরীর প্রাঙ্গণে এর উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশ্ িএমপি।
অনুষ্ঠানে দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বেপজা’র চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম, রংপুর অঞ্চলের কর কমিশনার মো. আহসানুল হক, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান, পুলিশ সুপার আশরাফ হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে, দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড ১০০ ভাগ রপ্তানি বান্ধব প্রতিষ্ঠান। যাতে এম্্রয়ডারী ডেনিম গার্মেন্টস, ওয়াশিং ইউনিট এবং প্রিন্টিং সুবিধা আছে। এখানে প্রতি বছর এক কোটি ৭৪ লাখ ৭২ হাজার পিছ কার্গো প্যান্ট, আউটওয়্যার, ফেন্সি এপ্যারেলস উৎপাদন করতে সক্ষম। এতে প্রায় ৬ হাজার লোকের কর্মসংস্থান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ