• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

জয়পুরহাট, ৫ আগষ্ট ।। জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা শারমিন আকতার শাপলা (৩২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধু ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শাপলা একই এলাকার মৃত আব্দুস সালামের মেয়ে এবং আক্কেলপুর উপজেলার ননুজ গ্রামের বাসিন্দা ও ঢাকা আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক আবহাওয়াবিদ নাজমুল হকের স্ত্রী।

মৃত শাপলার ভাই জহুরুল ইসলাম জানান, ঢাকা থেকে শাপলা মঙ্গললবার ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে জয়পুরহাটে তার বাসায় আসে । শুক্রবার দুপুর থেকেই শাপলার জ্বর শুরু হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ৭ মাসের গর্ভবর্তী থাকার কারণে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা শনিবার রাতে তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। সোমবার ভোরে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে এ পর্যন্ত ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ