• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে তিন মাদকসেবীকে পৃথক মেয়াদে কারাদন্ড

সিসি নিউজ, ৬ আগষ্ট ।। নীলফামারীর সৈয়দপুরে মাদকসেবনের দায়ে তিন ব্যক্তিকে পৃথক পৃথক মেয়াদের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই কারাদন্ডাদেশ দেন।
জানা গেছে, নীলফামারী মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. খবির আহমেদের নেতৃত্বের এর সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাঙ্গালপাড়া এলাকা থেকে তিন মাদকসেবিকে আটক করে। এরা হলেন, শহরের কুন্দল এলাকার মৃত. আব্দুল গফুরের ছেলে সানোয়ার হোসেন (৪০), শহীদ ডা. জিকরুল হক সড়কের মৃত. মোজাম্মেল হকের ছেলে মো. আকুল (৪০) ও বোতলাগাড়ী ইউনিয়নের কাঙ্গালপাড়ার মজিবর রহমানের ছেলে বাবু হোসেনকে (২৮) গাঁজা সেবনকালে হাতেনাতে আটক করে। এরপর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তা গাঁজা সেবনের কথা স্বীকার করে। পরে তাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সানোয়ার হোসেনকে এক মাসের এবং আকুল ও বাবুকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ