• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিমলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

বিশেষ প্রতিনিধি, ৭ আগষ্ট ।। নীলফামারীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে জেলার ডিমলা উপজেলার উত্তর গয়াবাড়ি ধনীপাড়া গ্রামে। আজ বুধবার দুপুরে এই ঘটনায় প্রানে রক্ষা পায় নিহত দম্পতির তৃতীয় শ্রেনী পড়ুয়া মেয়ে রুবিনা। তারা সিলিং ফ্যানের সুইচে বিদ্যুতায়িত হয়েছে বলে এলাকাবাসী জানায়।

নিহতরা হলেন, ওই গ্রামের মনির উদ্দিনের ছেলে দিলীপ ইসলাম (৪৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৪০)। স্থানীয়রা জানান, ওই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ের বিয়ে দিয়েছে সম্প্রতি। ছোট ছেলে ও মেয়ে ঘটনার সময় স্কুলে ছিল। বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রী ঘরের ভেতর কখন মরে পড়ে ছিল তা কেউ বলতে পারেনি। তবে দুপুর ১২টার দিকে দম্পতির ছোট মেয়ে তৃতীয় শ্রেনীর ছাত্রী রুবিনা স্কুল থেকে বাড়ি ফিরে। সে ঘরে ঢুকে বাবা ও মাকে মেঝেতে পড়ে থাকতে দেখে তাদের হাত ধরতে গেলে সেও বিদ্যুতের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এ সময় রুবিনার আত্মচিৎকারে এলাকাবাসী ওই বাড়ির বিদ্যুতের মেইন সুইচ অফ করে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন শেখ জানান, ওই বাড়ির ঘরের সিলিং ফ্যানের সুইটটি সহ দিলীপ ইসলাম ঘরের মেঝেতে পড়ে ছিল। আর সে সময় তার স্ত্রী পানি নিয়ে ঘরের মেঝে পরিস্কার করছিল। ফলে স্বামী স্ত্রী দুইজনই বিদ্যুতায়িত হয়ে মারা যায় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ