• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যমুনায় নৌকা ডুবে নিখোঁজ ১২

জামালপুর, ৮ আগষ্ট ।। ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে যমুনা নদীতে নৌকা ডুবে অন্তত ১২জন নিখোঁজ রয়েছে। বুধবার রাত ৯টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলার ফুটানিবাজার ঘাট ছেড়ে যমুনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

সূত্র জানায়, ফুটানিবাজার ঘাট থেকে যমুনা নদীর মাঝে চর হলকা হাওড়াবাড়ী যাওয়ার পথে টিনের চরের কাছে পৌঁছালে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ফুটানিবাজার থেকে ২৮ জনের মতো যাত্রী নিয়ে নৌকাটি চরহলকা হাওড়াবাড়ী এলাকার দিকে রওনা করে। পথে টিনের চরের এলাকায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। এসময় ১৬ জন তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ থাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ থানার ওসি এম এম মইনুল ইসলাম।

তিনি বলেন, অন্তত ২৮ জন যাত্রী নিয়ে চুকাইবাড়ী ইউনিয়ন থেকে ভিজিএফ চাল নিয়ে ফিরছিল নৌকাটি। পথে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। সকালে নিখোঁজদের সন্ধানে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ