• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর রেলওয়ে কলোনী সপ্রাবির প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

সিসি নিউজ, ৯ আগষ্ট ।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম মুকুলকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিদ্যালয় চত্বরে ম্যানেজিং, শিক্ষক-অভিভাবক কমিটি, শিক্ষক ও ছাত্রছাত্রীদের উদ্যোগে প্রতিষ্ঠান চত্বরে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওসমান গণি। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা অফিসার মো. শাহজাহান মন্ডল এবং সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার।
অনুষ্ঠানে সভাপত্বি করেন রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিঙ্গার বাংলাদেশ সৈয়দপুর শো-রুমের শাখা ব্যবস্থাপক মো. নুরুল আমিন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান ও মধ্য বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ক্ষিরোদ চন্দ্র অধিকারী, বিদায়ী শিক্ষক মো. মমিনুল ইসলাম মুকুল ও সিনিয়র সহকারি শিক্ষিকা মোছা. স্বপ্না বেগম প্রমূখ।
গোটা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছা. আইরিন সুলতানা ও ফাহমিদা আরা।
শেষে বিদায়ী প্রধান শিক্ষক মমিনুল ইসলাম মুকুলকে প্রতিষ্ঠান ও বিভিন্নজনের ব্যক্তিগত পক্ষ থেকে নানা উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোছ. মুসারাত জাহান, আমন্ত্রিত অতিথি,সুধীজন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ