• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জ থানায় হাজতীর মৃত্যু ঘটনায় বিক্ষোভ (ভিডিও)

সিসি নিউজ, ১০ আগষ্ট ।। নীলফামারীর কিশোরগঞ্জ থানায় এক হাজতী আত্মহত্যা করেছেন। আজ রোববার বিকেলে থানার হাজত খানার ভেন্টিলেটরের রডের সাথে কম্বল পেচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত মামুন কিশোরগঞ্জ সদর ইউনিয়নের যদুমনি গ্রামের মৃত. হুজুর আলীর ছেলে।
কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ জানান, দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের যদুমনি গ্রামের গরু চুরির সন্দেহে আব্দুল্লাহ আল মামুন নামের এক যুবককে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বেলা দুইটার দিকে থানায় নিয়ে এসে হাজতে রাখে। বিকেল চারটার দিকে মামুন হাজতের মধ্যেই আত্মহত্যা করে।
এদিকে এ ঘটনা ছড়িয়ে পড়লে মামুনের স্বজন ও এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তারা থানা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তাদের দাবি মামুনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্টেট পরিমল কুমার সরকারের উপস্থিতিতে লাশের সুরতহাল করা হয়। তিনি প্রাথমিকভাবে আত্মহত্যার করেছে বলে জানান।

নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, মামুনের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় জুয়া ও জলঢাকা থানায় মাদকের মামলা রয়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ