• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিনায় ভারী বৃষ্টিপাতে তাঁবুর ভেতরে পানি

সিসি ডেস্ক, ১২ আগষ্ট ।। সৌদি আরবের মিনায় বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। হঠাৎ করে বৃষ্টিপাত শুরু হলে অনেক হাজি বৃষ্টি থেকে বাঁচতে ছোটাছুটি শুরু করেন। তবে অনেকের সঙ্গেই ছাতা ছিলো। কেউবা প্রবল ঝড়-বৃষ্টির মধ্যেই অবিচল থেকে পথ চলছিলেন। এখন পর্যন্ত বৃষ্টিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে দেশটির অন্যতম শহর মিনায় অবস্থান করেন হাজার হাজার মানুষ। এ শহরেই হজযাত্রীরা তাঁবুতে বসে বিশ্রাম করেন। স্থানীয় সময় সোমবার এই শহরে ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে তাঁবুর ভেতরে পানি চলে এসেছে। জিনিসপত্র সব ভিজে যাচ্ছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন হাজিরা।

আন্তর্জাতিক গণমাধ্যমের একটি ভিডিওতে দেখা যায়, বৃষ্টির পানি রাস্তা দিয়ে গড়িয়ে নামছে। সেই সঙ্গে হাজিদের জিনিসপত্র ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কয়েক জনকে দেখা যায় নিজেদের জিনিসপত্র নিয়ে আসতে পানির স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছেন।

সূত্র: খালিজ টাইমস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ