• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডেঙ্গুতে আক্রান্ত সৌম্যের বাবাকে আনা হচ্ছে ঢাকায়

সিসি ডেস্ক, ১৩ আগষ্ট ।। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বাদ যাচ্ছে না শিশু, বৃদ্ধ কেউ। সেলিব্রিটি থেকে শুরু করে রাজনীতিবিদ, সাধারণ মানুষ কেউ বাদ যায়নি মশাবাহিত এই রোগ থেকে। এবার ডেঙ্গুতে আক্রান্ত হলেন জাতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার সৌম্য সরকারের পিতা।ঈদ উদযাপনে রাজধানী থেকে মফস্বলে ও গ্রামে মানুষ চলে যাওয়ায় সেখানে ডেঙ্গুরোগীর চাপ বেড়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় ২১০০ জন মানুষ।

সূত্র জানায়, ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকারের বাবা কিশোরী মোহন সরকার।আজ ঈদুল আযহার দিনে তার শরীরে ডেঙ্গুবাহিত জীবাণু ধরা পড়েছে বলে জানিয়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল।জানা গেছে, ডেঙ্গুরোগের প্রকোপ চলাকালীন ঢাকাতেই অবস্থান করছিলেন সৌম্যের বাবা। প্রায় দুই সপ্তাহের মতো সময় ঢাকার বাসায় ছিলেন তিনি। গত ৭ আগস্ট ঢাকা ছেড়ে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন তিনি।

বাড়ি ফেরার পর এতোদিন কিছু না হলেও ঈদের আগের দিন জ্বর, মাথা ও শরীরে ব্যথা অনুভব করেন কিশোরী মোহন সরকার। অবস্থার অবনতি হলে আজ ঈদের দিন সৌম্য তার বাবাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করান।চিকিৎসকরা নিশ্চিত হন যে, কিশোরী মোহন সরকারকে ডেঙ্গু ভাইরাস আক্রমণ করেছে।তবে প্রাথমিক অবস্থাতেই তার ডেঙ্গু ধরা পড়েছে জানিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, দুশ্চিন্তার কোনো কারণ নেই আপাতত, কিশোরী মোহন সরকারের রক্তে প্লাটিলেট কমে এক লাখ ৩১ হাজারে এসে দাঁড়িয়েছে।

তবে সৌম্য ও তার ভাই কোনো ঝুঁকি নিতে চাইছেন না। উন্নতর চিকিৎসা সেবা দিতে আজ সন্ধ্যায় বিমানযোগে বাবাকে যশোর থেকে ঢাকায় আনছেন সৌম্য।সৌম্যর বাবা কিশোরী মোহন সরকার একজন অবসরপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। বাবার সুস্থ্যতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সৌম্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ