• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সুনামগঞ্জে বিক্রি না হওয়ায় ৯০০ চামড়া মাটির গর্তে

সুনামগঞ্জ, ১৪ আগষ্ট ।। জেলার জগন্নাথপুর উপজেলায় ৯০০ কোরবানির পশুর চামড়া পুঁতে ফেলা হয়েছে। চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসা প্রাঙ্গণে এসব চামড়া পুঁতে রাখা হয়।

শুধু জগন্নাথপুরের এ মাদ্রাসা কর্তৃপক্ষই নয়, বিভিন্ন এলাকার কোরবানিদাতারা চাহিদা অনুযায়ী চামড়া বিক্রি করতে না পেরে অধিকাংশই মাটিতে পুঁতে রেখেছেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, কোরবানির পশুর চামড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে থেকে সংগ্রহ করা হয়। অনেকেই মাদ্রাসার উন্নয়ন তহবিলে চামড়াগুলো দান করেন। কিন্তু সারাদিন অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় চামড়াগুলো বিক্রি করতে পারেননি মাদ্রাসা কর্তৃপক্ষ। প্রতিবাদে বিকেল ৩টার দিকে মাদ্রাসার নিকটস্থ এলাকায় মাটিতে পুঁতে দেয়া হয় চামড়াগুলো।

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম বলেন, আমাদের মাদ্রাসার পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে পশুর ৯০০ চামড়া সংগ্রহ করা হয়। এর মধ্যে গরুর চামড়া রয়েছে ৮০০ ও ছাগলের ১০০ পিস। কিন্তু চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় বাধ্য হয়ে চামড়াগুলো মাটিতে পুঁতে দেয়া হয়।

তিনি বলেন, চামড়াগুলো সংগ্রহ এবং লবণ ব্যবহারে ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ