• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৪ ব‌্যক্তির দন্ড

সিসি নিউজ, ১৭ আগষ্ট ।। নীলফামারীর সৈয়দপুরে অবৈধভাবে খড়খড়িয়া নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে চার ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ শনিবার দুুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই অর্থ ও কারাদন্ডের আদেশ দেন ।

ভ্রাম্যমান আদালতে সূত্রে জানা গেছে, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জানেরপাড় এলাকায় খড়খড়িয়া নদী থেকে শ্যালো মেশিন লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বিশ্বস্ত সূত্রের খবর ভিত্তিতে দুুপুরে সৈয়দপুর থানার পুলিশ সদস্যদের নিয়ে ইউনিয়নের উল্লিখিত এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইউনিয়নের জানেরপাড় এলাকায় খড়খড়িয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনাটি প্রত্যক্ষ করেন। এ সময় বালু উত্তোলন ও পরিবহন কাজে জড়িত ৪ ব্যক্তিকেও ঘটনাস্থলে থেকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন।

অর্থ ও কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছে, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউপি জানেরপাড়া এলাকার মৃত. আজিজুল সরকারের ছেলে মো. জনি (৩০), একই উপজেলা ও ইউনিয়নের কাঠালীপাড়ার মৃত. টুনিয়া মামুদের ছেলে মো সিদ্দিক (৩৫), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চৌধুরীপাড়ার মো. হালিমের ছেলে মো. সাগর (২০) এবং দীঘলপাড়ার মো. রজব আলীর ছেলে মো. দুলাল (২৫)।

অভিযানকালে অবৈধভাবে খড়খড়িয়া নদী থেকে বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্র ট্রাক্টর জব্দ এবং শ্যালোমেশিন ও কয়েক ফুট প্লাষ্টিকের পাইপসহ অন্যান্য উপকরণ সামগ্রী ঘটনাস্থলে পুঁড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে সৈয়দপুর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. নুরে আলমসহ পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের অফিস সহকারি শাহ আমানত সুফীসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, অনুমোদন ছাড়া নদী থেকে বালু উত্তোলন দন্ডনীয় অপরাধ। আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ৪ (গ) ধারায় ওই অর্থ ও কারাদন্ড প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ