• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় ভ‌্যানচালক নিহত

সিসি নিউজ, ১৯ আগষ্ট ।। নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় অমূল‌্য চন্দ্র রায় (৪৫) নামে এক ভ‌্যানচালক নিহত হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুহনী বাজারে ওই দূর্ঘটনা ঘটে। নিহত ভ‌্যানচালক উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের পশ্চিম ভগত পাড়ার রমেশ চন্দ্র রায়ের পুত্র।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, ভ‌্যান নিয়ে চৌমুহনী বাজার থেকে সৈয়দপুর শহরের দিকে আসছিল অমূল‌্য চন্দ্র। এ সময় পেছন থেকে দ্রুতগামী ট্রাকটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এ সময় ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনগন তা আটক করে। তবে কৌশলে ট্রাকের চালক পালিয়ে গেলেও তার হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ্দ করা হয়েছে।

এ ঘটনার বিচার দাবিতে বাজারের উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। ফলে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ