• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ‘স্মৃতি অম্লাণ’ ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

সিসি নিউজ, ১৯ আগষ্ট ।। রাতের আঁধারে সৈয়দপুরের জিআরপি মোড়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্থাপিত ‘স্মৃতি অম্লান’ স্মৃতি সৌধ ভাংচুরের প্রতিবাদে আজ সোমবার মানববন্ধন হয়েছে। ‘স্মৃতি অম্লান’ চত্ত্বরে সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী এই মানববন্ধন আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ, প্রজন্ম ৭১ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
মানববন্ধনে নীলফামারী আসনের মহিলা সাংসদ রাবেয়া আলিম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা একরামুল হক, প্রজন্ম ৭১ এর সাধারন সম্পাদক মহসিনুল হক, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বাবু, সাখাওয়াত হোসেন খোকন, জোবায়দুর রহমান শাহিন, রাশেদুজ্জামান রাশেদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি কবির চৌধুরী, শিকড়ের সভাপতি মোহাম্মদ মমিন, কৃষকলীগ সভাপতি পিকে সাইদুর, সাংবাদিক এম আর আলম ঝন্টু, শিল্পী সমিতির সভাপতি হোসনে আরা লিপিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবির মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে ‘স্মৃতি অম্লান’ সৌধটি ভাংচুরে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। অন‌্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
উল্লেখ্য যে, গত সপ্তাহে রাতের আঁধারে স্মৃতি সৌধটির সামনের অংশ গুড়িয়ে দেয় দূর্বত্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ