• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাধ্যমিক স্তরে কারিগরি শিক্ষা বাধ্যতামূলকে নানা পদক্ষেপ

সিসি ডেস্ক, ২১ আগষ্ট।। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় উপজেলা পর্যায়সহ সর্বত্র মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম আরো ফলপ্রসূ ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেওয়া হয়।

কমিটির সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এ কে এম শাহাজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া এবং গোলাম কিবরিয়া টিপু সভায় অংশগ্রহণ করেন।

সভায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত কারিকুলামে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা ও প্রতিটি শ্রেণিতে বছরের জন্য নির্ধারিত সিলেবাস শ্রেণি কার্যক্রমের মাধ্যমে নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিল ‘২০১০ এর অধিকতর সংশোধনকল্পে আনীত বিল’ সম্পর্কে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিউট বিল, ২০১০ এর পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধনীসহ সংসদে উপস্থাপনের জন্য কমিটির সুপারিশ চূড়ান্ত করা হয়।

কমিটি প্রতিটি শ্রেণিতে প্রতি বছরের জন্য নির্ধারিত সিলেবাস শ্রেণি কার্যক্রমের মাধ্যমে নির্দিষ্ট সময়ে সম্পন্ন হয় কিনা তা মনিটরিং করতে সুপারিশ করে। সভায় জানানো হয় দেশের যেকোনো মাদরাসা ও কারিগরি স্তরের শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন প্রাপ্তির ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণের পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বেসরকারি কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার অনুমতি প্রদান করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ