• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জবি ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনের ফল প্রকাশ

ঢাকা, ২৩ আগষ্ট ।। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনকারীদের থেকে লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

গত ১ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন গ্রহণ করা হয়। আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ-এর ভিত্তিতে ইউনিট ১, ২ ও ৩ এর জন্য ২৫ হাজার আবেদনকারীর এ তালিকা প্রকাশ করা হয়েছে।

ইউনিট ১, ২ এবং ৩ এ মেধার ভিত্তিতে বাছাইকৃত এই ২৫ হাজার শিক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষার জন্য ৬০০ টাকা আবেদন ফি দিয়ে ২৩ আগস্ট দুপুর ১২টা থেকে ২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবে। বিশেষায়িত বিভাগে (সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন) শুধুমাত্র ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫০০ টাকা আবেদন ফি দিয়ে ২৩ আগস্ট দুপুর ১২টা থেকে ২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবে।

বিকাশ, শিউরক্যাশ, রকেট ও টেলিটকের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। এ ছাড়াও ভর্তি-সংক্রান্ত সব তথ্য admission.jnu.ac.bd A_ev admissionjnu.info ওয়েবসাইটগুলোতে পাওয়া যাবে।

উল্লেখ্য, জবির ইউনিট-৩ (বাণিজ্য শাখা)-এর ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর (শনিবার), ইউনিট-২ (মানবিক শাখা)-এর ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর (শুক্রবার) এবং ইউনিট-১ (বিজ্ঞান শাখা) -এর ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর দুটি শিফটে অনুষ্ঠিত হবে। এ ছাড়াও বিশেষায়িত বিভাগসমূহের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা ২৯ সেপ্টেম্বর (রবিবার) থেকে শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ