• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

সিসি নিউজ, ২৩ আগষ্ট ।। নীলফামারীর সৈয়দপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে আজ শুক্রবার সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার বের করা হয়।
বেলা ১১ টায় সৈয়দপুর শহরের নয়াবাজারস্থ শ্রী শ্রী গোপালজিউ মন্দির ও শহীদ তুলশীরাম সড়কের শ্রী শ্রী হীরালাল ঠাকুরবাড়ি মন্দির চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের শেরেবাংলা সড়ক, শহীদ ডা. জিকরুল হক সড়ক ও শহীদ তুলশীরাম সড়ক হয়ে নয়াবাজারস্থ শ্রী গোপালজিউ মন্দিরে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রাবেয়া আলীম।
আনন্দ শোভাযাত্রায় সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. সাখাওয়াৎ হোসেন খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট তুষার কান্তি রায়, সাধারণ সম্পাদক অমিত কুমার আগরওয়ালা নিক্কি, সৈয়দপুর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি এ্যাড. সুবোধ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পৌর শাখার সাধারণ গোপাল চন্দ্র রায়সহ সনাতন হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেয়। এর আগে শ্রী শ্রী গোপাল জিউ মন্দির ও শ্রীশ্রী হীরালাল ঠাকুরবাড়ি মন্দিরে কৃষ্ণপূজা, গীতাপাঠ, সংকীর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ