• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ম্যাব এর প্রেসিডেন্ট হলেন নীলফামারী পৌর মেয়র

নীলফামারী, ২৬ আগষ্ট ।। মিউনিসিপালিটি এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ম্যাব) এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
এরআগে তিনি ম্যাব-এ নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সুত্র জানায়, সারাদেশে পৌরসভাগুলো নিয়ে(২২৯টি) ম্যাব প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালে। পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা এবং কর্মচারীদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত।
এর প্রেসিডেন্ট হিসেবে পাবনা পৌরসভার মেয়র আব্দুল বাতেন দায়িত্ব পালন করেছিলেন এতদিন।
কার্যকরী কমিটির সিদ্ধান্তে নতুন করে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ম্যাবের নির্বাহী প্রেসিডেন্ট দেওয়ান কামাল আহমেদ।
নবনির্বাচিত প্রেসিডেন্ট দেওয়ান কামাল আহমেদ বলেন, আজ রবিবার(২৫আগষ্ট) থেকে এই দায়িত্ব নিয়েছি আমি। সারাদেশের পৌরসভাগুলোর মানোন্নয়নে সার্বিক ভাবে কাজ করবো।
ম্যাব এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ), জাগরণ যুব সংঘ, শিশু সংগঠন কিঁচির মিচির এবং কবি নজরুল পরিষদ অভিনন্দন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ