• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যু

সিসি নিউজ, ২৭ আগষ্ট ।। নীলফামারীর সৈয়দপুরে বাড়ি সামনের পুকুরে ডুবে তৌমুর (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চড়কপাড়া ওই ঘটনাটি ঘটে।
জানা গেছে, উল্লিখিত এলাকার মো. রবিউল শেখের শিশু পুত্র তৌমুর (৬)। ঘটনার দিন গতকাল মঙ্গলবার সকাল সে পরিবারের সদস্যদের অগোচরে তাদের বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে বাড়িতে দেখতে না পেরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। এ সময় খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা পুকুর থেকে তাকে দ্রুত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এদিকে, আদরের শিশুপুত্রকে হারিয়ে তাঁর বাবা-মা এখন পাগল প্রায়। তাদের আহাজারিতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ