• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রিজভী পেলেন ছয় মাসের জামিন

Rizbiঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভীকে চার মামলায় ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট  এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন।  শুনানিতে তাদের সহযোগীতা করেন ব্যারিস্টার রাগিব রউফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: সেলিম।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, এই চার মামলায় হাইকোর্টর জামিনাদেশের পরে রুহুল কবির রিজভীর জামিন পেতে আর কোন বাধা নেই। তবে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহাবুব হোসেনের মতো যদি গোপনে কোন মামলায় গ্রেফতার দেখানো না হয়।

গত ৩০ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মতিঝিল ও শাহবাগ থানায় গাড়ীতে অগ্নিসংযোগ, ভাংচুরের অভিযোগে মামলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ