• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও, ১ সেপ্টেম্বর ।। জেলার সদর উপজেলার ভুল্লী বাজার এলাকায় ট্রাকচাপায় ফোয়াদ আলী (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফোয়াদ উপজেলার মাদারগঞ্জ হাজীপাড়া গ্রামের মৃত সুব্রত আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় ওই মহাসড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ফোয়াদ। পথে পঞ্চগড় থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মফিদা রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ