• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সারাদেশে নদী দখলদারের তালিকা প্রকাশ

সিসি ডেস্ক, ২ সেপ্টেম্বর।। নদী দখলদারের তালিকা প্রকাশ করেছে নদী রক্ষা কমিশন। হাইকোর্টের আদেশ অনুযায়ী এই তালিকা সর্বসাধারণের জন্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত প্রকাশিত দখলদারের সংখ্যা ৪৫ হাজারেরও বেশি। তবে, তালিকায় যুক্ত হয়নি রাজধানীর চারপাশের নদীর দখলদারের নাম।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশে প্রবহমান ৪০৩টি। নদী রক্ষা কমিশন বলছে, প্রায় সব নদীই এখন দখল-দূষণের কবলে।

নদীকে জীবন্ত সত্তা ঘোষণা দিয়ে দখল ঠেকাতে ফেব্রুয়ারিতে রায় দেয় উচ্চ আদালত। দখলদারের তালিকা তৈরি করে তা প্রকাশ করার নির্দেশনাও দেয়া হয়। এরই ধারাবাহিকতায় দখলদারের তালিকা চেয়ে জেলা প্রশাসকদের চিঠি দেয় নদী রক্ষা কমিশন।

সেই তালিকায়-এখন পর্যন্ত ৫৯ জেলায় ৪৫ হাজার ১৪৮ দখলদারের নাম এসেছে। এতে এসেছে বিভিন্ন ব্যক্তি, রাজনীতিক ও প্রতিষ্ঠানের নাম। দখলের পরিমাণসহ দখলদারের পরিচয় প্রকাশ করা হয়েছে জাতীয় নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটে।

প্রকাশিত তালিকায় সবচেয়ে বেশি দখলদার চট্টগ্রাম বিভাগে। জেলা প্রশাসকেরা বলছেন, উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য যন্ত্রপাতি ও আর্থিক বরাদ্দ চাওয়া হয়েছে মন্ত্রণালয়ের কাছে।

তবে নদী রক্ষা কমিশনের তালিকায় এখনও যুক্ত হয়নি ঢাকার চারপাশের নদী–বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যার দখলদারদের নাম। এ বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

ঢাকার পাশাপাশি বাকির ৪ জেলার দখলদারদের তালিকাও শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে নদী রক্ষা কমিশন। দখল উচ্ছেদে, জেলা প্রশাসকদের অধীনে হাতে নেয়া হচ্ছে এক বছরের ক্রাশ প্রোগ্রাম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ