
মাহবুবুল হক খান, দিনাজপুর: শেষ মুহুর্তে উত্তরাঞ্চলে আবারো শীত জেকে বসেছে। গত এক সপ্তাহ বিরতির পর গত দু’দিন থেকে প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়েছে পড়েছে।
হাসপাতালগুলোতে শীতজণিত কারণে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। গত দু’দিনে দিনাজপুর মেডেকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর সদর হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় এ দু’টি হাসপাতালে দেড় শতাধিকের বেশী শিশু শীতজণিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। দিনাজপুরে সোমবার সকাল ৯টায় সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার সারা দিন সূর্যের মুখ দেখা মেলিনে। শৈত্য প্রবাহের কারনে প্রবাহিত শীতল হাওয়ায় শিশু, বৃদ্ধসহ সব বয়সের মানুষ কাবু হয়ে পড়েছে। কনকনে শীতে মানুষ লোকজন ঘর থেকে বের হতে পারছে না। বিশেষ করে শ্রবজীবী মানুষরা পড়েছে চরম বিপাকে। শীতের কারণে কাজ করতে না দারুন কষ্ঠে দিন কাটাচ্ছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মোঃ আশিকুর রহমান জানান, সোমবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯টায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৬২ শতাংশ। আগামী কয়েক দিন এই তাপমাত্রা কমতে পারে বলে তিনি জানান।
এদিকে শীতের কারণে দিনাজপুরে শীতজনিত রোগের প্রাদুর্ভাব ঘটেছে। গত ২৪ ঘন্টায় নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দিনাজপুর সদর হাসপাতালে দেড় শতাধিকের অধিক শিশু ভর্তি হয়েছে বলে জানায় হাসপতাল কর্তৃপক্ষ জানায়। শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রইচ উদ্দীন আহমেদ জানান, অতিরিক্ত ঠান্ডায় শিশুরা ঠান্ডা জণিত রোগে বেশী আক্রান্ত হয়। এ কারনে শিশুদেরকে ঠান্ডা হতে দুরে রাখতে অভিভাবকদের বিশেষ যত্নবান হতে হবে বলে তিনি জানান।